সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শুভ উদ্ভোধন হলো “আশ বাজারের” ১৯তম আউটলেট “ব্যাটারি গলি” চট্টগ্রাম।‎ শুভ উদ্ভোধন হয়ে গেলো ‎”আশ বাজারের” ১৮তম আউটলেট নগরীর আতুরার ডিপো পুরান বাজারে শিক্ষার্থীদের মাঝে তানিয়া ইশতিয়াক খানের ক্রীড়া সামগ্রী বিতরণ। গোলাম-ই-লুৎফা গুলজার বারী লেখক – রাতিন আহমেদ চট্টগ্রাম চেম্বার নির্বাচন: আমিরুল হকের নেতৃত্বে জয়ী ‘বিজনেস ফোরাম’ এর পূর্ণ প্যানেল। জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান। গ্রাফিতি অপসারণে নির্দেশনা দেওয়া হয়নি:মেয়র শাহাদাত’র বিবৃতি। ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ’র চট্টগ্রাম কার্যকরী কমিটি অনুমোদন। গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প।

চট্টগ্রামের আনাচে-কানাচে ঘুরে বেড়ান, খুঁজতে থাকেন নিজেদের শিকার।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২১৩ বার পঠিত

মোঃ রাজু শেখ: ভ্রাম্যমাণ প্রতিনিধি।
‎
‎চট্টগ্রাম মহানগর থেকে লুন্ঠিত টাকাসহ মলম পার্টির একজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ভোরে হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।
‎আজ শুক্রবার সকালে চকবাজার থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
‎গ্রেপ্তার ব্যক্তির নাম বেলাল উদ্দিন (৪৫) এ সময় তার কাছ থেকে লুন্ঠিত ২০ হাজার টাকা উদ্ধার এবং দস্যুতার কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
‎এর আগে গত ৭ এপ্রিল বিকেলে চকবাজার থানাধীন ওয়াসা মোড় সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন বিগ্রেডের সামনে থেকে বাঁধন সরকার (২৭) নামে এক ব্যক্তিকে বুদ্ধিনাশক পদার্থ ব্যবহার করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন গ্রেপ্তার বেলালসহ তার সঙ্গীরা।
‎পরে এ ঘটনায় ভুক্তভোগী এ সংক্রান্ত বিষয় নিয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে জড়িত বেলালকে গ্রেপ্তার করে পুলিশ।
‎গ্রেপ্তার বেলাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়:
‎তারা প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চট্টগ্রামের আনাচে-কানাচে ঘুরে বেড়ান, এভাবে খুঁজতে থাকেন নিজেদের শিকার, তাদের পাতা ফাঁদে পা দেওয়া ব্যক্তিদের  ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে মুহূর্তেই লুট করে নেন সবকিছু।
‎এ ব্যাপারে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান: আসামিরা বিভিন্ন ধরনে শয়তানের নিশ্বাস বা স্কোপোলামিন দিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করে বেড়ায়। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর