সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শুভ উদ্ভোধন হলো “আশ বাজারের” ১৯তম আউটলেট “ব্যাটারি গলি” চট্টগ্রাম।‎ শুভ উদ্ভোধন হয়ে গেলো ‎”আশ বাজারের” ১৮তম আউটলেট নগরীর আতুরার ডিপো পুরান বাজারে শিক্ষার্থীদের মাঝে তানিয়া ইশতিয়াক খানের ক্রীড়া সামগ্রী বিতরণ। গোলাম-ই-লুৎফা গুলজার বারী লেখক – রাতিন আহমেদ চট্টগ্রাম চেম্বার নির্বাচন: আমিরুল হকের নেতৃত্বে জয়ী ‘বিজনেস ফোরাম’ এর পূর্ণ প্যানেল। জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান। গ্রাফিতি অপসারণে নির্দেশনা দেওয়া হয়নি:মেয়র শাহাদাত’র বিবৃতি। ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ’র চট্টগ্রাম কার্যকরী কমিটি অনুমোদন। গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প।

জায়গা-সম্পত্তি সীমানা বিরোধে, সৎ ভাইকে রক্তাক্ত যখম ও হামলা।

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ বার পঠিত

কুমিল্লার মুরাদনগরে দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি সীমানা বিরোধের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইকে রক্তাক্ত যখম ও হামলা অভিযোগ উঠেছে। কাপড় শুকানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইয়ের হামলায় মোর্শেদ আলম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তবে, অভিযুক্ত মাহিন ঘটনা ও তার ভাইয়ের অভিযোগের সত্যতা সম্পূর্ণ অস্বীকার করে মিথ্যা বলে দাবি করেছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোর্শেদ আলম ও হামলাকারী মহিন উভয়েই একই গ্রামের মৃত মোঃ খোরশেদ আলমের ছেলে বলে জানানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, আহত মোর্শেদ আলমের সঙ্গে তার সৎ ভাই মোঃ মহিনের দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ঘটনার দিন বিকেলে মোর্শেদের স্ত্রী পারুল আক্তার বাড়ির আঙিনায় দড়ি বেঁধে কম্বল শুকাতে দিলে বিবাদীর পরিবারের সদস্যরা আপত্তি জানিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।

পরে এ বিষয়ে জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে মোঃ মহিন ক্ষিপ্ত হয়ে মোর্শেদ আলমের ওপর হামলা চালান। তিনি এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং ইট দিয়ে আঘাত করলে মোর্শেদের কপাল ফেটে যায়, এতে তিনি গুরুতর আহত হন।

তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগে আরও বলা হয়, হামলার পর অভিযুক্ত পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন।

বাদী লিখিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার মাকে সে অন্যায়ভাবে গালাগালি করেছে। আমার গায়ে আঘাত ও রক্ত ধরেছে। আমি ফার্মেসিতে চিকিৎসা নিয়েছি। থানায় অভিযোগ ঘটনার সত্যতায় আমি ন্যায্য বিচার মেনে নিব কোন মিথ্যা সহ্য করতে পারিনা।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী পারুল আক্তার বাদী হয়ে মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর