সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শুভ উদ্ভোধন হলো “আশ বাজারের” ১৯তম আউটলেট “ব্যাটারি গলি” চট্টগ্রাম।‎ শুভ উদ্ভোধন হয়ে গেলো ‎”আশ বাজারের” ১৮তম আউটলেট নগরীর আতুরার ডিপো পুরান বাজারে শিক্ষার্থীদের মাঝে তানিয়া ইশতিয়াক খানের ক্রীড়া সামগ্রী বিতরণ। গোলাম-ই-লুৎফা গুলজার বারী লেখক – রাতিন আহমেদ চট্টগ্রাম চেম্বার নির্বাচন: আমিরুল হকের নেতৃত্বে জয়ী ‘বিজনেস ফোরাম’ এর পূর্ণ প্যানেল। জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান। গ্রাফিতি অপসারণে নির্দেশনা দেওয়া হয়নি:মেয়র শাহাদাত’র বিবৃতি। ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ’র চট্টগ্রাম কার্যকরী কমিটি অনুমোদন। গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প।

পুরান বাজারে শিক্ষার্থীদের মাঝে তানিয়া ইশতিয়াক খানের ক্রীড়া সামগ্রী বিতরণ।

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২১৫ বার পঠিত

তরুণ প্রজন্মকে মাদক ও মুঠোফোনের আসক্তি থেকে দূরে রাখতে মাঠমুখী করার জরুরী- তানিয়া ইশতিয়াক।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে পুরান বাজারের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’।

সংগঠনটির ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের বিশেষ উদ্যোগে পুরান বাজারে এই ফুটবল ও চকলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও মুঠোফোনের আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ‘বিজয়ী’র স্বপ্নদ্রষ্টা আশিক খান এবং বিশিষ্ট সমাজসেবক সাদ্দাম হোসেন। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে এই সামগ্রী পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করেন ‘টিম বিজয়ী’র একঝাঁক প্রাণবন্ত ভলেনটিয়ারবৃন্দ।

তানিয়া ইশতিয়াক জানান, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও শারীরিক গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ইনশাআল্লাহ আগামীতেও সাধারণ ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এ ধরনের ইতিবাচক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর