সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শুভ উদ্ভোধন হলো “আশ বাজারের” ১৯তম আউটলেট “ব্যাটারি গলি” চট্টগ্রাম।‎ শুভ উদ্ভোধন হয়ে গেলো ‎”আশ বাজারের” ১৮তম আউটলেট নগরীর আতুরার ডিপো পুরান বাজারে শিক্ষার্থীদের মাঝে তানিয়া ইশতিয়াক খানের ক্রীড়া সামগ্রী বিতরণ। গোলাম-ই-লুৎফা গুলজার বারী লেখক – রাতিন আহমেদ চট্টগ্রাম চেম্বার নির্বাচন: আমিরুল হকের নেতৃত্বে জয়ী ‘বিজনেস ফোরাম’ এর পূর্ণ প্যানেল। জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান। গ্রাফিতি অপসারণে নির্দেশনা দেওয়া হয়নি:মেয়র শাহাদাত’র বিবৃতি। ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ’র চট্টগ্রাম কার্যকরী কমিটি অনুমোদন। গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প।

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

সাফ অ-২০ টুর্নামেন্টে আবারও ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশের ছেলেরা।

বুধবার মালদ্বীপের মালে স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে একমাত্র জয়সূচক গোল করেন মানিক।

সেমিফাইনালে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। গোল পেতে ১০ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি। মোর্শেদের চিপ থেকে বক্সে লাফিয়ে হেড করেন মানিক।

পরের মিনিটে বাংলাদেশ আবার নেপালের জালে বল পাঠায়। দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান আমেরিকান প্রবাসী রোনান সুলিভান। তিনি যখন বল রিসিভ করেন তখন নেপালের ডিফেন্ডারের চেয়ে এগিয়ে ছিলেন। সহকারী রেফারি অফ সাইডের পতাকা তোলেন। বাংলাদেশের ডাগ আউট থেকে এটার প্রতিবাদ হয়েছে ব্যাপকভাবে। তাতে ১-০ গোলের লিড নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে।

দ্বিতীয়ার্ধের প্রথম ২০-৩০ মিনিট বাংলাদেশকে যথেষ্ট চাপে রাখে নেপাল। গোলের কয়েকটি আক্রমণ করলেও ভালো সেভ করেছেন বাংলাদেশের গোলরক্ষক মাহিন।

৬ মিনিট ইনজুরি সময়ে দুই দলই গোলের জন্য মরিয়া ছিল। আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে। রোনান-মোর্শেদরা ফাইনালে উঠায় মালে স্টেডিয়ামে বাংলাদেশি প্রবাসীরা উল্লাস করেন।

২০২৪ সালে সাফের এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। নেপালকে হারিয়ে আবার শিরোপা লড়াইয়ে রয়েছে লাল-সবুজের দলটি। বাংলাদেশের ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ রাতে ভারত ও ভুটানের ম্যাচের পর।

সূত্র-বিডি প্রতিদিন/কেএ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর