সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শুভ উদ্ভোধন হলো “আশ বাজারের” ১৯তম আউটলেট “ব্যাটারি গলি” চট্টগ্রাম।‎ শুভ উদ্ভোধন হয়ে গেলো ‎”আশ বাজারের” ১৮তম আউটলেট নগরীর আতুরার ডিপো পুরান বাজারে শিক্ষার্থীদের মাঝে তানিয়া ইশতিয়াক খানের ক্রীড়া সামগ্রী বিতরণ। গোলাম-ই-লুৎফা গুলজার বারী লেখক – রাতিন আহমেদ চট্টগ্রাম চেম্বার নির্বাচন: আমিরুল হকের নেতৃত্বে জয়ী ‘বিজনেস ফোরাম’ এর পূর্ণ প্যানেল। জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান। গ্রাফিতি অপসারণে নির্দেশনা দেওয়া হয়নি:মেয়র শাহাদাত’র বিবৃতি। ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ’র চট্টগ্রাম কার্যকরী কমিটি অনুমোদন। গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প।

গ্রাফিতি অপসারণে নির্দেশনা দেওয়া হয়নি:মেয়র শাহাদাত’র বিবৃতি।

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৪০ বার পঠিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশে নগরীর কোথাও গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

১৭মে (রবিবার) মেয়র মহোদয়ের ফেইসবুক ভেরিফাইড পেইজে গ্রাফিতি অপসারণ বিষয়ে স্পষ্ট মতামত পেশ করেন। এবং সেইসাথে জনমনে কোন বিভ্রান্তি না ছড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে গ্রাফিতি অপসারণ নিয়ে যে আলোচনা চলছে, সে বিষয়ে স্পষ্ট করে জানানো হয় যে, মেয়র মহোদয় বরাবরই নগরীর সৌন্দর্যবর্ধন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছেন। তবে নগর পরিচ্ছন্নতা ও অবৈধ দেয়াল লিখন অপসারণ কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়ে থাকে।

চসিক সূত্র জানায়, কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য মেয়র মহোদয়ের পক্ষ থেকে আলাদা কোনো নির্দেশ প্রদান করা হয়নি। বিষয়টি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর