সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শুভ উদ্ভোধন হলো “আশ বাজারের” ১৯তম আউটলেট “ব্যাটারি গলি” চট্টগ্রাম।‎ শুভ উদ্ভোধন হয়ে গেলো ‎”আশ বাজারের” ১৮তম আউটলেট নগরীর আতুরার ডিপো পুরান বাজারে শিক্ষার্থীদের মাঝে তানিয়া ইশতিয়াক খানের ক্রীড়া সামগ্রী বিতরণ। গোলাম-ই-লুৎফা গুলজার বারী লেখক – রাতিন আহমেদ চট্টগ্রাম চেম্বার নির্বাচন: আমিরুল হকের নেতৃত্বে জয়ী ‘বিজনেস ফোরাম’ এর পূর্ণ প্যানেল। জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান। গ্রাফিতি অপসারণে নির্দেশনা দেওয়া হয়নি:মেয়র শাহাদাত’র বিবৃতি। ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ’র চট্টগ্রাম কার্যকরী কমিটি অনুমোদন। গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প।

চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প।

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২০৩ বার পঠিত

আজ শনিবার সকালে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি জেলার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, জনসাধারণের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

শুক্রবার (১৫ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবারের (১৬ মে) সফরে প্রধানমন্ত্রী দুটি গুরুত্বপূর্ণ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে বিশেষ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

শনিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু করবেন। যাত্রাপথে বেলা সাড়ে ১১টায় তিনি কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় অংশ নেবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।

বিকেলের কর্মসূচিতে দুপুর ১টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুর আড়াইটায় সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। সফরের শেষ পর্যায়ে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি এবং সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর