সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শুভ উদ্ভোধন হলো “আশ বাজারের” ১৯তম আউটলেট “ব্যাটারি গলি” চট্টগ্রাম।‎ শুভ উদ্ভোধন হয়ে গেলো ‎”আশ বাজারের” ১৮তম আউটলেট নগরীর আতুরার ডিপো পুরান বাজারে শিক্ষার্থীদের মাঝে তানিয়া ইশতিয়াক খানের ক্রীড়া সামগ্রী বিতরণ। গোলাম-ই-লুৎফা গুলজার বারী লেখক – রাতিন আহমেদ চট্টগ্রাম চেম্বার নির্বাচন: আমিরুল হকের নেতৃত্বে জয়ী ‘বিজনেস ফোরাম’ এর পূর্ণ প্যানেল। জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান। গ্রাফিতি অপসারণে নির্দেশনা দেওয়া হয়নি:মেয়র শাহাদাত’র বিবৃতি। ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ’র চট্টগ্রাম কার্যকরী কমিটি অনুমোদন। গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প।

সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কে স্মারকলিপি প্রদান।

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ বার পঠিত

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।

বুধবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। এ সময় কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে মহানগর দক্ষিণ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে সিটি কলেজে সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, শিক্ষাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করে এবং শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে।

নেতৃবৃন্দ দাবি করেন, ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি পুরো ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ সংঘটনের সাহস না পায়।

একই সঙ্গে দায়িত্বে অবহেলা ও নিষ্ক্রিয়তার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

ছাত্রশিবিরের নেতারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। শিক্ষাঙ্গনে সহিংসতা প্রতিরোধে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও দাবি জানানো হয়।
তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে জ্ঞানচর্চার নিরাপদ ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হলে সব ধরনের সন্ত্রাস ও সহিংসতা বন্ধ করা জরুরি। এ ক্ষেত্রে প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তারা মত দেন।

স্মারকলিপি প্রদানকালে সংগঠনটির মহানগর দক্ষিণ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা সিটি কলেজে সংঘটিত হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর