সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শুভ উদ্ভোধন হলো “আশ বাজারের” ১৯তম আউটলেট “ব্যাটারি গলি” চট্টগ্রাম।‎ শুভ উদ্ভোধন হয়ে গেলো ‎”আশ বাজারের” ১৮তম আউটলেট নগরীর আতুরার ডিপো পুরান বাজারে শিক্ষার্থীদের মাঝে তানিয়া ইশতিয়াক খানের ক্রীড়া সামগ্রী বিতরণ। গোলাম-ই-লুৎফা গুলজার বারী লেখক – রাতিন আহমেদ চট্টগ্রাম চেম্বার নির্বাচন: আমিরুল হকের নেতৃত্বে জয়ী ‘বিজনেস ফোরাম’ এর পূর্ণ প্যানেল। জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান। গ্রাফিতি অপসারণে নির্দেশনা দেওয়া হয়নি:মেয়র শাহাদাত’র বিবৃতি। ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ’র চট্টগ্রাম কার্যকরী কমিটি অনুমোদন। গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প।

দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও ঔষধ বিতরণ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২০৬ বার পঠিত

সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে— দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার:

সামাজিক সংগঠন “বিজয়ী”-এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের  আয়োজনে এবং চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) চাঁদপুর পৌর এলাকার পুরানবাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় দুইশতাধিক অসহায় ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে বিতরণ করা হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন ‘শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর’-এর মেডিকেল অফিসার ও আয়ন-ব্যয়ন কর্মকর্তা ডা. মেহেদী হাসান শুভ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, সংগঠনের স্বপ্নদ্রষ্টা আশিক খান, তরুন সমাজ সেবক সাদ্দাম হোসেন,  সুমন বেপারী, ক্রীড়াবিদ মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিজয়ীর স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

আয়োজক তানিয়া ইশতিয়াক জানান,

আমি সবসময় বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিকতা। সেই চিন্তা থেকেই আমরা দীর্ঘদিন ধরে চাঁদপুরের মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ বিতরণ, চক্ষু চিকিৎসা সেবা, দরিদ্র রোগীদের মাঝে চশমা প্রদান এবং চোখের ছানী অপারেশনের ব্যবস্থা—এই সব কার্যক্রম আমরা নিয়মিতভাবে পরিচালনা করে আসছি।

গত ৬ বছর ধরে ধারাবাহিকভাবে এ ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছি, যা আমাদের জন্য গর্বের এবং অনুপ্রেরণার বিষয়। মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।

আমি আশা করি, ভবিষ্যতেও আমরা এই মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে অব্যাহত রাখতে পারবো এবং সমাজের আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর