সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শুভ উদ্ভোধন হলো “আশ বাজারের” ১৯তম আউটলেট “ব্যাটারি গলি” চট্টগ্রাম।‎ শুভ উদ্ভোধন হয়ে গেলো ‎”আশ বাজারের” ১৮তম আউটলেট নগরীর আতুরার ডিপো পুরান বাজারে শিক্ষার্থীদের মাঝে তানিয়া ইশতিয়াক খানের ক্রীড়া সামগ্রী বিতরণ। গোলাম-ই-লুৎফা গুলজার বারী লেখক – রাতিন আহমেদ চট্টগ্রাম চেম্বার নির্বাচন: আমিরুল হকের নেতৃত্বে জয়ী ‘বিজনেস ফোরাম’ এর পূর্ণ প্যানেল। জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান। গ্রাফিতি অপসারণে নির্দেশনা দেওয়া হয়নি:মেয়র শাহাদাত’র বিবৃতি। ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ’র চট্টগ্রাম কার্যকরী কমিটি অনুমোদন। গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প।

চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২১৮ বার পঠিত

চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর।
‎
‎মোঃ রাজু শেখ: ভ্রাম্যমাণ প্রতিনিধি।
‎
‎চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের বারেক বিল্ডিং গোসাইলডাঙ্গা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি প্রাইভেট কার দুর্ঘটনায় এক তরুণী নিহত হয়েছেন।
‎বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
‎ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, প্রাইভেট কারটিতে একজন যুবক ও একজন যুবতী ছিলেন। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
‎চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তরুণী সামিয়া জাহান তানিশার মৃত্যু হয়।
‎ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত ও একটি আইডি কার্ডের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি চট্টগ্রামের হাজেরা-তজু ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
‎এ বিষয়ে বন্দর থানার এসআই নাজমুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উচ্চ গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটিয়েছেন।
‎পুলিশ জানায়, আহত অপর ব্যক্তির চিকিৎসা চলছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর