সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শুভ উদ্ভোধন হলো “আশ বাজারের” ১৯তম আউটলেট “ব্যাটারি গলি” চট্টগ্রাম।‎ শুভ উদ্ভোধন হয়ে গেলো ‎”আশ বাজারের” ১৮তম আউটলেট নগরীর আতুরার ডিপো পুরান বাজারে শিক্ষার্থীদের মাঝে তানিয়া ইশতিয়াক খানের ক্রীড়া সামগ্রী বিতরণ। গোলাম-ই-লুৎফা গুলজার বারী লেখক – রাতিন আহমেদ চট্টগ্রাম চেম্বার নির্বাচন: আমিরুল হকের নেতৃত্বে জয়ী ‘বিজনেস ফোরাম’ এর পূর্ণ প্যানেল। জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান। গ্রাফিতি অপসারণে নির্দেশনা দেওয়া হয়নি:মেয়র শাহাদাত’র বিবৃতি। ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ’র চট্টগ্রাম কার্যকরী কমিটি অনুমোদন। গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প।

যুদ্ধবিরতির শর্ত কী হতে পারে, স্পষ্ট করল ইরান।

  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২১৫ বার পঠিত

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আবারও খুলে দেয়ার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ইরান।

দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘অস্থায়ী যুদ্ধবিরতি’র বিনিময়ে তারা এই কৌশলগত প্রণালি খুলে দেবে না। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘ওয়াশিংটন স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয়-এমন ধারণা থেকেই তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি আরও জানান, চাপ প্রয়োগ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে ইরানকে বাধ্য করা যাবে না। খবর আল জাজিরার।
ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, পাকিস্তান একটি ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’র প্রস্তাব দিয়েছে, যা ইরান বর্তমানে পর্যালোচনা করছে। তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে, তারা কোনো চাপ বা সময়সীমার ভিত্তিতে নয়, বরং নিজেদের কৌশলগত সুবিধা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লে এই প্রণালির নিরাপত্তা ও কার্যক্রম বৈশ্বিক অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলে।
সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র হচ্ছে, বিশেষ করে সামরিক তৎপরতা ও পাল্টাপাল্টি হুমকির প্রেক্ষাপটে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালি বন্ধ বা সীমিত হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর