সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শুভ উদ্ভোধন হলো “আশ বাজারের” ১৯তম আউটলেট “ব্যাটারি গলি” চট্টগ্রাম।‎ শুভ উদ্ভোধন হয়ে গেলো ‎”আশ বাজারের” ১৮তম আউটলেট নগরীর আতুরার ডিপো পুরান বাজারে শিক্ষার্থীদের মাঝে তানিয়া ইশতিয়াক খানের ক্রীড়া সামগ্রী বিতরণ। গোলাম-ই-লুৎফা গুলজার বারী লেখক – রাতিন আহমেদ চট্টগ্রাম চেম্বার নির্বাচন: আমিরুল হকের নেতৃত্বে জয়ী ‘বিজনেস ফোরাম’ এর পূর্ণ প্যানেল। জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান। গ্রাফিতি অপসারণে নির্দেশনা দেওয়া হয়নি:মেয়র শাহাদাত’র বিবৃতি। ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ’র চট্টগ্রাম কার্যকরী কমিটি অনুমোদন। গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প।

শেয়ারপ্রতি ৪২ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পঠিত

দুই কর্মদিবসের মধ্যে শেয়ার ক্রয় করলে বা ধরে রাখলেই বোনাস হিসেব শেয়ারপ্রতি ৪২ টাকা নগদ পাবে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিটির হলো ইউনিলিভার কনজুমার কেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৬ এপ্রিল কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট। রেকর্ড ডেটের কারণে এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। আর এর আগে আগামীকাল থেকে ৫ এপ্রিল কোম্পানিটির শেয়ার লেনদেন হবে।

আর এই স্পট মার্কেটে লেনদেন চলাকালিন সময়ে কোম্পানিটির শেয়ার ক্রয় করতে হবে। তাহলেই কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড পাওয়া যাবে। আর যারা এ সময়ে শেয়ার ক্রয় করতে ব্যর্থ হবে বা বিক্রি করবে তারা ওই বোনাস থেকে বঞ্চিত হবেন।

জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৪২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ৪২ টাকা করে পাবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ টাকা ২১ পয়সা, আগের বছর ছিল ৩৪ টাকা ৬২ পয়সা ।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৬ টাকা ৩০ পয়সা।
আগামী ১৮ মে, বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সূত্র -শেয়ার নিউজ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর